英語 request for "বেহায়া (Behaya)"

Help translate from ベンガル語 to 英語 song বেহায়া (Behaya) by Lagnajita Chakroborty
Requested by: SALMOLI CHANDRA SALMOLI CHANDRA on 22 2月 2023 - 19:31
オリジナル歌詞
ベンガル語
翻訳
英語

বেহায়া

আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
 
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে।
 
আমাদের গল্পগুলো ...
 
আমাদের গল্পগুলো
একলা থেকেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো
জাদুর ছড়ি দিয়ে।
 
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে।
 
আমাদের গল্পগুলো ........
 
আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।
 
আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই,
নিজেদের মন ভাঙবো
নিজেই নেব জুড়ে।
 
জীবনের নতুন বানান
লিখবো দুজন আজীবনে,
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে।
 
আমাদের গল্পগুলো ...
 
আমাদের গল্প গুলো
অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে।
 
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াত
অন্য কোথাও গিয়ে।
 
 
ログインユーザー登録)して翻訳を投稿
expand collapse Song details
SALMOLI CHANDRA SALMOLI CHANDRA
submitted on 22 2月 2023 - 19:31
貢献者:
著作権:
Writer(s): Mainak Mazoomdar
Lyrics powered by www.musixmatch.com