Namika

Kompliziert

Namika
превод на бенгалски Преводи 12 превода Преводи 12
Додај у фаворите
Албум:
Nador
Оригинални текстови
немачки
Превод
бенгалски

Kompliziert

জটিল

আমি বলি "না" আর তুমি বুঝো "হ্যাঁ"
আমি যেটাই বলি না কেন অর্থটা বিগড়ে দাও
যদি না বুঝতে পারো, আবার জিজ্ঞেস কর!
যেন এটা অনেক কঠিন কাজ!
যখন ওয়াশরুমে থাকি, দরজাতে ধাক্কা দাও
"তুমি ঠিক আছো? কি হয়েছে?
আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি!
তোমার প্রস্তুত হতে কতক্ষণ লাগবে?"
বেশিক্ষণ নয়, শুধুমাত্র চুলটা!
আমি কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকব, এত প্রশ্ন করছ কেন?
তোমার জন্যও করব, সুতরাং অপেক্ষা কর!
এবং তুমি সেটা পছন্দ কর, তাই চিন্তিত হয়ো না
 
কিন্তু আজকে তোমার শুভদিন,আমার কাছে তোমার জন্য একটি অভিধান আছে
আমি জটিল না, তুমি একেবারেই আমাকে বুঝতে পারো না
তোমার মুখে অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন
আমি জটিল না, তুমি একেবারেই আমাকে বুঝতে পারো না
 
আমি বলি "হ্যাঁ" আর তুমি বুঝো 'না"
নিজেকে কিছু বল! বল যে আমার সাথে কথা বলছ
আমি কি বোঝাতে চাচ্ছি সেটা কি করে বুঝতে পারো?
যখন তুমি আমার কোন কথাই শোন না?
আমাদের বন্ধুদের সামনে তুমি অস্বাভাবিক আচরণ কর
"আরে! সোনা! আমি একটু মজা করছিলাম!"
অসংখ্য ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য!
তোমার কি সত্যিই মনে হয় এরকম করলে ভালো দেখায়?
অন্যান্য মানুষের সামনে তুমি রাজার মত আচরণ কর
যখন আমি কথা বলি, তুমি বদলে যাও
বাড়িতে আমার জন্য বিছানায় নাস্তা নিয়ে আসো
আমি দুঃখিত, সত্য কষ্ট দেয়
 
কিন্তু আজকে তোমার শুভদিন,আমার কাছে তোমার জন্য একটি অভিধান আছে
আমি জটিল নই, তুমি একেবারেই আমাকে বুঝতে পারো না
তোমার মুখে অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন
আমি জটিল নই, তুমি একেবারেই আমাকে বুঝতে পারো না
 
আমি কিভাবে তোমাকে বুঝাবো যখন তুমি আমার ভাষাই বোঝো না?
যখন আমার অধিকাংশ শব্দই তোমার কাছে চীনা মনে হয়?
এসো, তোমার চোখ বেঁধে দেই, হয়তো তুমি আমাকে অন্ধভাবে বুঝতে পারবে
আহ, এর কোন মানে হয় না, যাই হোক, আমি তোমাকে সামাল দিতে পারব
যখন তুমি তোমার পরবর্তী মনোলগ ধরবে, একটি শিশুর মত উৎসাহী হয়ে
তারপর আমিও উৎসাহী হওয়ার ভান করব কিন্তু আসলে কিছুই শুনব না
 
কিন্তু আজকে তোমার শুভদিন,আমার কাছে তোমার জন্য একটি অভিধান আছে
আমি জটিল না, তুমি একেবারেই আমাকে বুঝতে পারো না
তোমার মুখে অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন
আমি জটিল না, তুমি একেবারেই আমাকে বুঝতে পারো না
 
Facebook X
expand collapse Translation details

Bhoobaun

Ово је поетски превод - постоји значењско одударање од оригинала (додатне речи, додатне или избегнуте информације, замењени концепти)
M J J Bhoobaun M J J Bhoobaun
submitted on 10 Feb 2021 - 08:27
Give a shoutout to M J J Bhoobaun
Коментари аутора:

The best part of the song was- The Chinese language!!!
Really, Namika is a sensation!!!