الإنكليزية request for "নীল আকাশ (Neel Akash)"
Help translate from البنغالية to الإنكليزية song নীল আকাশ (Neel Akash) by James (Bangla)
Requested by:
Random-Archivist
on 8 نوفمبر 2022 - 22:14
Random-Archivist
on 8 نوفمبر 2022 - 22:14 كلمات أصلية
البنغالية
الترجمة
الإنكليزية
নীল আকাশ
নীল আকাশ যতদূর দেখা যায়
জীবনের এই আঙ্গিনায়
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এই জীবনে
কোনকিছু মিল হবেনা
এলোমেলো হয়ে গেছে যে সবই
পারিনা ভুলতে যে আমি
কঠিন সমাজের সে বাঁধন
স্বর্ণালী প্রতি প্রভাতে
বাঁধনের স্মৃতি এসে ধরা দেয়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
রয়ে যায়
আকাশের ঐ দূর নীলিমায়
স্বপ্নীল দু:খ গুলো
আজীবন সঙ্গী হল আমার
আঁধারের ঐ শেষ সীমানায়
মায়া হরিনের বনে
মরিচীকা ডাকে ইশারায়
অপরাধী হয়ে শুধু আমি
নিজের কাছে আজ ফেরারী
রুপালী দ্বিপ আলোতে
মায়াবী রাত পিছু ডেকে যায়
তুমিহীনা সবকিছু বড় নিষ্প্রাণ
স্মৃতিভরা বেদনার বালুচর
নতজানু রাত্রির কান্নাতে
ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর
তুমিহীনা সবকিছু বড় নিষ্প্রাণ
স্মৃতিভরা বেদনার বালুচর
নতজানু রাত্রির কান্নাতে
ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর
বাঁধা ঘর
নীলা আকাশ যতদূর দেখা যায়
জীবনের এই আঙ্গিনায়
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এই জীবনে
কোনকিছু মিল হবেনা
এলোমেলো হয়ে গেছে যে সবই
পারিনা ভুলতে যে আমি
কঠিন সমাজের সে বাঁধন
স্বর্ণালী প্রতি প্রভাতে
বাঁধনের স্মৃতি এসে ধরা দেয়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
রয়ে যায়
Random-Archivist
submitted on 8 نوفمبر 2022 - 22:14
المساهمون:














